২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে বাসের ছাদ থেকে পড়ে নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ছাদ থেকে পড়ে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 08:50 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

শুক্রবার বিকালে কাটাখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় প্রাণ হারান রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক খোর্দ্দকোমরপুর গ্রামের গেন্দু মন্ডলের ছেলে মন্টু মন্ডল (৫০)।

আহত মোন্নাফ মিয়াকে (৪০) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি একই উপজেলা ঘোড়াচৌকি গ্রামের জহর উদ্দিনের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. ফারুক হোসেন জানান, রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের ছাদে উঠে এ দুই ব্যক্তি ঢাকা যাচ্ছিলেন।

বিকাল ৪টার একটি বাসকে পাশ কাটানোর সময় তারা দুজন ছাদ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে মন্টুর মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাসটিকে আটক করা যায়নি।