পটুয়াখালীতে শাড়িভর্তি ট্রলার আটক
পটুয়াখালীতে ভারতীয় শাড়ি বোঝাই একটি ট্রলারিআটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া এলাকায় ট্রলারটি আটক করে তল্লাশি চালানো হয়।
কলাপাড়া থানার ওসি মো. তারেকুজ্জামান তারিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসী একটি ট্রলারটি দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে ওই ট্রলার থেকে ভারতীয় সিল দেয়া ৫৭ গাইড শাড়ি, বিপুল পরিমাণ থ্রি-পিচ ও থান কাপড়সহ ট্রলারটি উদ্ধার করা হয়।
‘মা’ নামের ওই ট্রলারটি কোন দেশের তাও বলা যাচ্ছে না বলে জানান তারিক।
