২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে নারী-শিশুসহ আটক ৩২

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে নারী শিশুসহ ৩২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 07:45 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

শুক্রবার দুপুরে পুটখালি এলাকা দিয়ে পাচারকারীরা তাদের ভারতে নিয়ে যাচ্ছিল বলে বিজিবি জানায়।

আটকদের মধ্যে ১৪ জন পুরুষ, ১২ জন নারী এবং ৬টি শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, চাঁদপুর, জামালপুর, যশোর, বগুড়া ও নেত্রকোনার বিভিন্ন এলাকায়। 

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা অবৈধ পথে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছে খবর পেয়ে পুটখালি বিজিবির টহলদল অভিযান চালায়।

এ সময় পুটখালির চরের মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে ওই থানার উপপরিদর্শক আব্দুল আজিজ জানান।