টেকনাফে ইয়াবাসহ নারী আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাত হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দমদমিয়া বিজিবি চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস তল্লাশি অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
দমদমিয়া বিজিবির কোম্পানি কমান্ডার নুরুল আমিন জানান, তল্লাশি চালানোর সময় ফাতেমা বেগমের (৩৫) কাছে সাত হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ফাতেমা টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার আব্দুল আমিনের স্ত্রী। তার সঙ্গে সাত বছরের এক শিশুও রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করে আটক গৃহবধূকে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
