২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসের ধাকায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 06:42 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

শুক্রবার বিকালে খুলনা-দৌলতদিয়া সড়কে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনায় নিহত হাজেরা খাতুন (৬৫) স্থানীয় মন্ডলপাড়া গ্রামের প্রয়াত পাথর আলী খাঁর স্ত্রী।

দৌলতদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, বিকাল ৩টার দিকে হাজেরা হেঁটে দৌলতদিয়া টার্মিনালে যাচ্ছিলেন।

সাইনবোর্ড এলাকায় রাস্তা পার হওয়ার সশয় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।