২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

শুক্রবার দুপুরে রানীরবন্দরে এ দুর্ঘটনায় নিহত আকতারিনা (১১) নসরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে।

নসরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকি নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়েটি তার ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে সৈয়দপুর থেকে বাড়ি ফিরছিল।

দুপুর দেড়টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বেকিপুল এলাকায় সৈয়দপুরগামী একটি ট্রাক তাদের সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে তার ভাই অক্ষত রয়েছে।

চিরিরবন্দর থানার ওসি আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যানসহ নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের দেয়া হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দেড়ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল বলে তিনি জানান।