২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার কাছে পাঠানো এক শোক বার্তায় দেশটির জনগণ ও ম্যান্ডেলার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় ম্যান্ডেলাকে ‘মানবজাতির একজন মহান মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে শান্তি, স্বাধীনতা ও সাম্যের জন্য নিরলস সংগ্রামী এক জীবনের অবসান হলো।

“এই মহান নেতার জীবন-সংগ্রাম বিশ্বে সামাজিক ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় যারা লড়ছেন তাদের পথ নির্দেশনা হয়ে থাকবে।"

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে অনেকে মানবিক মর্যাদা, সাম্য ও স্বাধীনতার জন্য তার নিঃস্বার্থ সংগ্রামের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন। গভীরভাবে আমাদের নাড়া দিয়েছে তার জীবনগাথা।

১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতার ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ও তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান দিমিরেলের সঙ্গে নেলসন ম্যান্ডেলার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন শেখ হাসিনা।

অপর এক বিবৃতিতে এই মহান নেতার আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী