২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিভাগে রোববার হরতাল

নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রোববার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শুক্রবার দুপরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান জামান এ কর্মসূচির ঘোষণা দেন।

জামান বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, সহসম্পাদক রফিক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুর মুক্তি এবং সিলেট বিভাগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল করা হবে।