২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ২

যশোরের বেনাপোলে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দুজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 01:55 AM

Updated : 23 Aug 2022, 07:25 PM

বৃহস্পতিবার রাতে বেনাপোলের দিঘিরপাড় গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণে আহতরা হলেন আওয়াল হোসেন (৩০) ও  সুইট (২৮)।

গ্রামবাসীর বরাত দিয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলি সরদার সাংবাদিকদের বলেন, “রাতে দিঘিপাড় এলাকার রজনী ক্লিনিকের পাশের একটি বাড়িতে আওয়ালসহ চার-পাঁচজন সন্ত্রাসী বোমা বানাচ্ছিল।

“এসময় একটি বোমা বিস্ফোরিত হলে আওয়ালের শরীর ঝলসে যায় এবং একটি হাত উড়ে যায়। সুইটেরও সমস্ত শরীর ঝলসে গেছে।”

এ ঘটনায় দু’জন বাদে অন্য কেউ আহত হয়েছে কি না, তা জানাতে পারেনি পুলিশ।