নগরকান্দা হেফাজত আমির গ্রেপ্তার
হত্যা মামলায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা হেফাজতে ইসলামের আমির মুফতি ইসমতুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইসমতুল্লাহর বাড়ি নগরকান্দার মাঠবালিয়া গ্রামে।
নগরকান্দা থানার ওসি আব্দুল করিম জানান, বুধবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে গত ৫ মে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ওরফে নওশের খানকে হত্যার অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
