মালিবাগে ২৩টি পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর মালিবাগে একটি ভাঙারির দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
রামপুরা থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, বৃহস্পতিবার সকালে মালিবাগ সুপার মার্কেটের কাছে রেললাইনসংলগ্ন একটি ভাঙারির দোকানের সামনে বোমাগুলো পাওয়া যায়।
ওসি বলেন, “ওই দোকানের মালিক স্বপন সকালে দোকান খুলতে এসে সেগুলো দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে আমরা গিয়ে সেগুলো উদ্ধার করি।”
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।
