২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 09:53 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত আতাউর রহমান খান আশুগঞ্জ রূপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাফিক ইন্সপেক্টর মো. বায়েজীদ জানান, আতাউর রহমান কর্মস্থল থেকে সিএনজি অটোরিকশায় ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিলেন।

তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আতাউর নিহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।