কক্সবাজারে বৃহস্পতিবার হরতাল
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, কোনো মামলা ছাড়াই জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। একই সঙ্গে নানাভাবে পুলিশ নেতাকর্মীদের হয়রানি করছে।
গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার জেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ হরতাল আহবান করা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার ভোরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে একটি নাশকতা কারাগারে পাঠানো হয়েছে।
