আদাবরে বোমা ফাটিয়ে পালানোর সময় আটক
রাজধানীর আদাবরে পাঁচটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে মাইক্রোবাস ভাংচুর করে পালানোর সময় এক অবরোধকারীকে আটক করেছে পুলিশ।
তার নাম মো. রমজান মিয়া (১৭)।
ঘটনার প্রত্যক্ষদর্শী আদাবর এলাকার একটি বাড়ির গৃহকর্মী রহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে আদাবর ১০ নম্বর রোডের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি গলি থেকে কয়েক যুবক হরতালের সমর্থনে স্লোগান দিয়ে একটি মিছিল বের করে।
কয়েক মিনিটের মধ্যেই তারা পাঁচটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং ইট ছুড়ে একটি মাইক্রোবাস ভাংচুর করে।
মাইক্রোবাসটির মালিক আদাবরের বাসিন্দা হাজী মো. মহিউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ব্যক্তিগত কাজে তিনি গাড়ি নিয়ে বের হয়েছিলেন। গাড়ি থেকে নেমে একটি দোকানে কিছু কেনাকাটা করতে গেলে তার গাড়িটি ভাংচুর করে অবরোধ সমর্থকরা।
ঘটনার পরই তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় আদাবরের ১২ নম্বর রোডে স্থানীয়রা মো. রমজান মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। একই সড়কে আওয়ামীলীগ নেতা ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মীর্জা জালিলের বাড়ি।
যুবকেরা পালানোর সময় মিছিলে ব্যবহৃত ব্যানারটি ফেলে যায়। তাতে লেখা রয়েছে,‘আদাবর থানা যুবদল, তার নিচে হরতাল অবরোধ চলছে চলবে।’
আদাবর থানার ওসি গাজী রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ রমজানকে আটক করেছে।
