২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের সদরপুরে বৃহস্পতিবার হরতাল

পুলিশের গুলিতে মৃত্যুর প্রতিবাদ, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার ফরিদপুরের সদরপুর উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বুধবার দুপুরে সদরপুর উপজেলা সদরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি  গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদুসহ স্থানীয় ১৮ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী জানান, সরকারের দমন-পীড়নের প্রতিবাদে সদরপুরে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছে।