২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার মানিকগঞ্জে হরতাল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানিকগঞ্জ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বুধবার দলের জেলা সিনিয়র সহসভাপতি মুকছেদুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ‘চিকিৎসার জন্য’লন্ডনে যান। এরপর থেকে পরিবার নিয়ে সেখানেই বসবাস করছেন তিনি।

নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে হরতাল-অবরোধ করছে ১৮ দলীয় জোট। এসব কর্মসূচিতে সহিংসতার ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জোট নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।