শুল্ক ফাঁকি: চট্টগ্রামে ১৫ কোটি টাকার কাপড় আটক
বন্ড সুবিধার অপব্যবহার করে আনা সাত কন্টেইনার পণ্য জব্দ করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধদিপ্তর।
মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে রাখা সাতটি কন্টইেনারপরীক্ষা করে এতে স্যুটসহ বিভিন্ন দামি কাপড় পাওয়া যায়। শুল্ক করসহ এসব কাপড়ের বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা র্কমর্কতারা জানিয়েছেন।
নগরীর কালুরঘাটের অ্যাম্পল ফ্যাশন ও লালদীঘি এলাকার মুনস্টার গার্মেন্টসের নামে বন্ড সুবিধায় এসব পণ্য আনা হলেও কারখানা দুটি বন্ধ রয়েছে।গত বছর এসব পণ্য আমদানি করার পর সম্প্রতি বন্দর থেকে এসব পণ্য কৌশলে ছাড়িয়ে নেয়ার তৎপরতা চালায় সংশ্লিষ্টরা।
শুল্ক গোয়ন্দো ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যপারে ব্যাখ্যা চাওয়া হলে অভিযুক্ত দুটি প্রতিষ্ঠানই এসব পণ্যের দায় নিতে অস্বীকৃতি জানায়।
শুল্ক ও তদন্ত অধিদপ্তরকে চিঠি দিয়ে তারা জানায়, এর আগেও একটি জালিয়াত চক্র তাদের নাম ব্যবহার করে চট্টগ্রাম বন্দর দিয়ে অবৈধভাবে পণ্য আমদানি করেছে।
জব্দ করা পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান শুল্ক গোয়ন্দো কর্মকর্তা মুকুল।
বন্ড সুবিধায় শতভাগ রপ্তানমিুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান শুল্কমুক্ত কাপড় আমদানি করতে পারে। তবে তা খোলা বাজারে বিক্রির বিধান নেই।
