২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ২ কোটি টাকার অবৈধ মোবাইল উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের পৌনে তিনশত অবৈধ মোবাইল সেট উদ্ধার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 10:11 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এসব মোবাইল ফোন উদ্ধার করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

এপিবিএন এর জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাস্টমস কর্তৃপক্ষ বলছে, উদ্ধার হওয়া মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।” 

আলমগীর বলেন, চামড়াজাত পণ্য আমদানির কথা বলে অবৈধভাবে সাসা ইলেকট্রনিক্স নামের একটি কোম্পানি ২৭৪টি মোবাইল সেট আনে। ১০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের এসব মোবাইল সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ঢাকা পৌছায়।

এ ঘটনায় কোম্পানিটির কেই আটক না হলেও তাদের নামের মামলা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।