২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের মধ্যে চট্টগ্রামে মঙ্গলবার হরতাল

বিএনপিসহ বিরোধী জোটের টানা অবরোধের মধ্যেই গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রাম জেলায় মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 05:15 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার বিকালে যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুব ও ছাত্রদলের পক্ষ থেকে হরতাল ঘোষণা করা হয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপিনেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাশেম বক্করসহ গ্রেপ্তার যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে হরতালের ডাক দিয়েছি।”

তিনি বলেন, নগরীসহ চট্টগ্রাম জেলায় মঙ্গলবার সকাল সন্ধ্যা ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল হবে।

অবরোধের মধ্যে হরতাল কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “অবরোধ ও হরতাল দুটি ভিন্ন কমর্সূচি।”

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকবর, চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছিরসহ বেশ কয়েকজন যুব ও চাত্রদল নেতাকর্মীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার তাদের জামিন শুনানি থাকলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।