২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লঞ্চে আগুন

বরিশালে বিলাসবহুল একটি যাত্রীবাহী লঞ্চে ওয়েল্ডিংয়ের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

রোববার দুপুরে এমভি কীর্তনখোলা-২ নামের এ লঞ্চে অাগুন লাগার পরপরই নিভিয়ে ফেলায় তেমন ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

অবরোধকারীরা লঞ্চে আগুন দিয়েছে এমন খবর ছড়িয়ে পড়লেও ওয়েল্ডিং করার সময় এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন লঞ্চ মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস।

তিনি জানান, লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় আগুনের ফুলকি গিয়ে খোন্দলে পড়লে সেখানে থাকা পুরাতন লাইফ জ্যাকেটে আগুন ধরে যায়।

এতে প্রচুর ধোয়ার সৃষ্টি হলে আতংক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ফেরদৌস।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনীর দুটি ইউনিট।

তারা মেশিনের মাধ্যমে লঞ্চের খোন্দল থেকে ধোঁয়া সরিয়ে দেয়।

ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে আগুন লেগেছে বলে জানান দমকলকর্মী আজাদ মিয়া।