২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে গাড়িচাপায় শিশু নিহত

রাজধানীর হাতিলঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম শুভ(৭)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

রোববার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তেঁজগাও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় অনেকে বলছেন, একটি জিপ গাড়ির চাপার শিশুটির মৃত্যু হয়েছে।”

গাড়িটি সনাক্ত করা যায়নি বলে জানান আমিনুল। শিশুটির পুরো পরিচয়ও জানা যায়নি।