চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে আলমডাঙ্গার বন্ডবিল গ্রামের একটি আমবাগানে গাছের ডালে ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করা হয়।
ওসি বলেন, “গোলাপি প্রিন্টে শাড়ি ও ব্লাউজ পরা ৩০/৩৫ বছর বয়সী ওই নারীর শরীরের প্রায় অর্ধেক মাটিতে ঠেকে ছিল। তাই মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
