গাইবান্ধায় সোমবার হরতাল
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সোমবার গাইবান্ধা জেলায় আধাবেলা হরতাল ডেকেছে ১৮ দল।
শনিবার সন্ধ্যায় জেলা বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় অন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।
