২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গাড়িতে অগ্নিসংযোগ

বিরোধী জোটের ডাকা টানা অবরোধের প্রথম দিনে সাভারের আশুলিয়ায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার বিকালে আশুলিয়ার গাজিরচট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ছাত্রশিবিরের আশুলিয়া থানা সেক্রেটারি সাইদুর রহমানের নেতৃত্বে ১৮ দলীয় জোটের সমর্থকরা একটি মিছিল বের করে। মিছিলটি গাজীরচট এলাকায় পৌঁছলে অবরোধকারীরা ৬/৭টি যানবাহন ভাংচুর করে।

এ সময় একটি কাভার্ডভ্যানেও আগুন ধরিয়ে দেয় তারা।

এলকাবাসী দ্রুত আগুন নিভিয়ে ফেললেও ভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। 

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছেন ওসি শেখ বদরুল আলম।