সিলেটের চার উপজেলায় রোববার হরতাল
পুলিশের সঙ্গে সংঘর্ষে নেতাকর্মীরা আহত হওয়ার প্রতিবাদে রোববার সিলেটের চার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ জানান, শনিবার দক্ষিণ সুরমা, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা বিএনপি সমাবেশ করে এই হরতালের ডাক দিয়েছে।
গত বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর হুমায়ূন রশীদ চত্বরে অবরোধকালে পুলিশের সাথে ১৮ দলের কর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন বলে জানান তিনি।
আহতদের মধ্যে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভপতি দিলদার হোসেন সেলিমও রয়েছেন।
সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছে দাবি করলে পুলিশ তা অস্বীকার করেছে।
