গাজীপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে কার্যালয়ের পেছনের জানালা ভেঙে আগুন দেয়া হয় বলে জানান সেখানকার নিরাপত্তাকর্মী রজব আলী।
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে কার্যালয়ের কয়েকটি চেয়ার পুড়েছে। কারা আগুন দিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
রজব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১টার দিকে আগুনের খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তা নেভানো হয়। আগুনে অফিসের ৩০টি চেয়ার, জাতীয় ও দলীয় পতাকা, বেশ কিছু ব্যানার-ফ্যাস্টুন পুড়ে গেছে।
