২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ

বিরোধী দলের টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ায় টহল পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার সকাল ৯টার দিকে শহরের কলেজ গেটের সামনে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন সদর থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন।

তিনি বলেন, “কলেজ গেটের সামনে টহল পুলিশকে লক্ষ্য করে ১০/১৫টির মতো হাতবোমা ছোড়া হয়। এর মধ্যে ৭/৮ টি বোমা বিস্ফোরিত হয়।”

একই সময়ে রেলগেট এলাকায় চট্টগ্রামগামী মালবাহী ট্রেন ও রেলের সিগন্যাল বক্সে হাতবোমা ছোড়ে অবরোধকারীরা।

এসআই বেলাল বলেন, হাতবোমা নিক্ষেপের পর পুলিশ ধাওয়া করে এবং রবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই এলাকা থেকে ৭/৮টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়।