২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমির গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির নূরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 12:37 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার দুপুরে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আশাশুনি থানার ওসি ফরিদ উদ্দীন  জানান।

গত ৫ নভেম্বর হরতাল চলাকালে জামায়াত নেতাকর্মীরা জেলা গোয়েন্দা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশের এক উপ-পরিদর্শকসহ কয়েক পুলিশ সদস্য আহত হয়।

নূরুল আমিন ওই হামলার নেতৃত্ব দেন বলে পুলিশ জানায়। ঘটনার দিনই  তাকে প্রধান আসামি করে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এরপর থেকে পলাতক ছিলেন জামায়াতের এই নেতা।

ওসি ফরিদ বলেন, “নূরুল আমিন একাধারে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য। তারই পরিকল্পনা মাফিক আশাশুনি উপজেলায় হরতালের নামে সড়কে গাছ ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, পুলিশি কাজে বাঁধা দানসহ বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করা হয়।”