২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সামনের সড়কে সিএনজি অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 08:42 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনায় আল আমিন (৮) নামে ওই শিশু মারা যায়।

নিহত আল আমিন আগ্রাবাদের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো. সেলিমের ছেলে। তারা চাঁদপুর জেলার ফরিদগঞ্জের সুবিদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নাজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় চার-পাঁচ জন শিশু মিলে একটি মেজবানের দাওয়াত খেতে যাচ্ছিল। দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা আল আমিনকে চাপা দেয়।

“গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।”

চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির কন্সটেবল মো. সুমন বলেন, বিকাল ৪টার দিকে আল আমিনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।