২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে রোববার হরতাল

অবরোধে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রোববার রাজশাহীতে আধাবেলা হরতাল ডেকেছে ১৮ দল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 11:03 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বৃহস্পতিবার মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু।

রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ছাড়াও ২৯ নভেম্বর নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ, ৩০ নভেম্বর নগরীর চার থানায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ১৮ দল।

বুধবার সকালে রাজশাহী নগরীতে ১৮ দলের অবরোধের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মেয়র বুলবুলসহ অন্তত ৫০ জন আহত হন।

পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির চারশ’ নেতাকর্মীর নামে বুধবার রাতে একটি মামলা করেছেন বোয়ালিয়া থানার এসআই গোলাম রাব্বানি।

ওই মামলায় ঘটনাস্থল থেকে আটক আটজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।