২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে ইউপি সদস্য হত্যার ঘটনায় আটক ৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইউপি সদস্য কামালা হোসেন হত্যার ঘটনায় সাতজনকে আটক করলেও কোনো মামলা হয়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 06:43 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বৃহস্পতিবার ভোরে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন স্থানীয় বাসাইর এলাকার রুহুল আমিন (৪২),  তোফাজ্জল হোসেন (২২), মো. সেলিম (৪০), নারগানা এলাকার সাইজুদ্দিন (৩২), রনি (২১), ভাটারিয়া এলাকার মো. জামাল উদ্দিন শেখ (২৬) এবং উত্তর খোলা এলাকার পাভেল সরকার (২১)।

কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হলেও নিহতের স্বজনরা জানাজা ও দাফন নিয়ে ব্যস্ত থাকায় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত কোন মামলা হয়নি।

দুপুরে এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার চুপাইর বাজার এলাকায় ১৮ দলের অবরোধের পক্ষে-বিপক্ষে পিকেটিং করাকে কেন্দ্র করে সংঘর্ষে জামালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেন নিহত হন।