শুক্রবার হিলি স্থল বন্দর খোলা
বিরোধী দলের অবরোধে পণ্যজট সৃষ্টি হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর খোলা থাকছে।
দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য সচল রাখার লক্ষ্যে বন্দরের ব্যবসায়ীরা এই সিন্ধান্ত নেয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পণ্যজট কমানোর জন্য সংগঠনের এক জরুরি সভায় শুক্রবার বন্দরটি সচল রাখার সিন্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে অবগত করা হয়েছে।”
হিলি স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার মো. মাজেদুল হক চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, “শুক্রবার বন্দর চালু রাখা হবে।
“এই দিন বন্দরের সকল কাজ-কর্ম স্বাভাবিক থাকবে।”
