ইবির ভর্তি পরীক্ষা ফের স্থগিত
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মাহবুবর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে ভর্তি কমিটির সভায় ৩০ নভেম্বর থেকে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ৯ নভেম্বর এক ঘোষণায় ভর্তি পরীক্ষা স্থগিত করে ইবি কর্তৃপক্ষ। পরে ৩০ নভেম্বর থেকে চার ডিসেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও দ্বিতীয়বার স্থগিত করা হল।
