২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশের গাড়িতে বোমা হামলা

বিরোধীদলের অবরোধের তৃতীয় দিন রাজশাহীতে পুলিশের গাড়িতে বোমা হামলা চালিয়েছে অবরোধকারীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 10:34 AM

Updated : 25 Apr 2022, 07:35 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের শালবাগান এলাকায় এ ঘটনায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, ১৮ দলীয় জোট কর্মীরা সকালে ওই এলাকায় মিছিল বের করে এবং র বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে কাঠ ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

এ সময় পুলিশ সেখানে পৌঁছালে অবরোধকারীরা পুলিশের এপিসির (আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার) দিকে বৃষ্টির মতো ককটেল, পেট্রোল বোমা ও ঢিল ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশের গাড়ির ওপর পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে ওসি জানান।

তিনি বলেন, সংঘর্ষের মধ্যে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ লাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।