২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি নেতা

নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশব্যাপী অবরোধ আহ্বানকারী বিএনপির এক নেতা কুষ্টিয়ায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 09:54 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেন নুরুজ্জামান হাবলু মোল্লা।

হাবলু দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকতার হোসেন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নুরুজ্জামান হাবলু মোল্লা নামে একজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

নুরুজ্জামান হাবলু মোল্লা জানান, সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার পক্ষে ফিরোজ হোসেন নামে এক শুভাকাঙ্ক্ষী এই মনোনয়নপত্র বাবদ ২০ হাজার টাকা এবং ভোটার তালিকা বাবদ ৭ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। ৫ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।