২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট থানায় বোমা হামলা

১৮ দলীয় জোটের অবরোধের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় জয়পুরহাট সদর থানায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

তবে এতে কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি আব্দুর রশীদ জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে থানা প্রাঙ্গণে দুটি হাতবোমা ছুড়ে দ্রুত চলে যায়।

বোমা দুটি প্রচণ্ড শব্দে ফাটলে পুলিশের একটি গাড়ির সামান্য ক্ষতি হয়। তবে, কেউ আহত হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।