২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সংঘর্ষে বিজিবি সদস্য নিহত

অবরোধ চলাকালে কুমিল্লা নগরীতে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আহত হন এক পুলিশ কনস্টেবলসহ অন্তত /২৫ জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার সন্ধ্যায় চর্থা তালতলা এলাকায় এ সংঘর্ষে নিহত বিজিবি সদস্যের নাম রিপন (২৫)।

আহত কন্সটেবল মাহমুদুল হাছানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, ছাত্রদলকর্মী দেলোয়ার হোসেনকে দুপুরে নগরীর দক্ষিণ চর্থায় দাফন করা নিয়ে পুলিশের সঙ্গে ১৮ দলের কর্মীরা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে পুলিশকে বহনকারী গাড়িটি তারা পুড়িয়ে দেয়।

পরে সন্ধ্যায় এলাকায় বিজিবি ও পুলিশ মোতায়েন করা হলে আবার সংঘর্ষ বেধে যায়। এ সময় বিজিবি সদস্য রিপনের মাথায় গুলি লাগে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রিপনের মৃত্যু হয়।

কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এবং ১০ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল শাহরিয়ার রশিদ আহতদের দেখতে হাসপাতালে যান।