২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় গাড়িতে অগ্নিসংযোগ

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার ব্রিজের কাছে একটি হিউম্যান হলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 06:42 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বংশাল থানার ওসি আব্দুস কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর আড়াইটার দিকে মিডফোর্ড থেকে যাত্রবাড়ীগামী একটি হিউম্যান হলারে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে যানটির কয়েকটি সিট পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।”

এ ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানান আব্দুস কুদ্দুস ফকির।

বিরোধী দলের হরতালের মধ্যে গত ১০ নভেম্বর লক্ষ্মীবাজারে একটি হিউম্যান হলারে আগুন দেয়া হলে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে স্বর্ণের দোকানের কর্মচারী মন্টু পাল পরে মারা যান।