২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসি পরীক্ষায় অবহেলা, ১৫ শিক্ষককে নোটিশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ১৫ শিক্ষককে অবহেলার কারণ দর্শাতে বলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 07:45 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার জানান, চলতি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে ১৫ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, গত দুদিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে কয়েকটি কেন্দ্রে শিক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি চোখে পড়েছে। তাই ১৫ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

সন্তোষজনক উত্তর না পেলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।