২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হিযবুতকর্মী আটক

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীররের এক কর্মীকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

র‌্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন খান জানান, সোমবার সকাল ১১টার দিকে  মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় অভিযান চালিয়ে জামাল উদ্দিন আহমেদ (৩০) নামের ওই যুবককে আটক করা হয়।

“আটক জামাল হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। তার কাছে বেশ কিছু ‘রাষ্ট্রবিরোধী লিফলেট’ পাওয়া গেছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল জানিয়েছেন, তিনি লালমাটিয়ার ‘ঢাকা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের’ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন। ছাত্র থাকা অবস্থায় হিজবুত তাহরিরে যোগ দিয়ে আর পড়াশোনা শেষ করেননি।

জামালকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব কর্মকর্তা রায়হান জানান।