খুলনা বিশ্ববিদ্যালয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
উৎসব মুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস।
এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০ টায় শিববাড়ী মোড় থেকে নগরীর রয়্যাল চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক খান আতিয়ার রহমান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র-বিষয়ক পরিচালকসহ শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এছাড়া সন্ধ্যা ৬টায় শহীদ মিনার, অদম্য বাংলা ও কটকা স্মৃতি সৌধে প্রদীপ প্রজ্জ্বলন এবং রাতে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে আলোকসজ্জা করা হবে।
১৯৮৭ সালের ৪ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গেজেট প্রকাশিত হয়। এরপর ১৯৯১ সালের ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।
