২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

জয়পুরহাটে পুলিশের এসআই পরিচয় দিয়ে একটি জুতার দোকানে চাঁদাবাজির সময় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

গ্রেপ্তার নুরুন্নবী নওগাঁর পত্নীতলা উপজেলার শালিগ্রামের বাসিন্দা।

আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক জানান, সোমবার সকালে আক্কেলপুরের একটি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দোকান কর্মচারীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে নুরন্নবী ওই দোকান থেকে কয়েকটি দামি জুতা নিয়ে টাকা না দিয়ে বেরিয়ে যওয়ার চেষ্টা করেন। এসময় কর্মচারীরা তাকে আটকালে তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন এবং মামলার হুমকি দিয়ে পাল্টা চাঁদা দাবি করেন।

এর এক পর্যায়ে দোকান থেকে থানায় ফোন করলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগেও পুলিশ, র‌্যাব বা বিজিবির পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে নুরন্নবী একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলে জানান ওসি রেজাউস।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরন্নবী স্বীকার করেছেন, প্রতারণার অভিযোগে জয়পুরহাটসহ দেশের কয়েকটি থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।”  

এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা হয়েছে।