২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাহিনীতে বড় পদোন্নতি

নৌবাহিনীতে বড় ধরনের পদোন্নতিতে রিয়ার এডমিরাল হয়েছেন চারজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 11:28 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

ওই চারজনসহ ২০ জনের পদোন্নতির আদেশ শনিবার হওয়ার পর রোববার তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয় নৌবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেছেন, নৌবাহিনীর ইতিহাসে উচ্চ পর্যায়ে এক সঙ্গে ২০ কর্মকর্তার পদোন্নতির এই প্রথম।

পদোন্নতি পেয়ে রিয়ার এডমিরাল হয়েছেন মো. আকতার হাবিব, মো. আনোয়ারুল ইসলাম, আবু শেখ মো. আব্দুল বাতেন ও রিয়াজ উদ্দিন আহমেদ।

১৬ জন কর্মকর্তা কমোডর পদোন্নতি পেয়েছেন। তারা হলেন- মো. আবিদুর রহমান, বশিরউদ্দিন আহমেদ, মো. আবু আশরাফ, মো. মোজাম্মেল হক, আবুল কালাম মো. ফারুক, এম নাজমুল হাসান, মো. মাহবুবুল ইসলাম, মো. রাশেদ আলি, মো. নাজমুল করিম কিসলু, মো. শাহজাহান, মো. শফিউল আজম, মো. জাহাঙ্গীর আলম, আবু নাসের মো. রেজাউল হক, সৈয়দ সালাউদ্দিন আহমেদ, মো. লোকমানুর রহমান ও মো. জিয়াউদ্দিন আলমগীর।