২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ট্রেইলারের ধাক্কায় শ্রমিক নিহত

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনালে ট্রেইলারের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 11:07 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার বিকাল ৫টার দিকের এই ঘটনায় আহত হয়েছেন আরো তিন শ্রমিক।

নিহত মোহাম্মদ বেলাল (৪০) বন্দর সংলগ্ন গোসাইলডাঙ্গা এলাকার মোজাম্মেল হকের ছেলে।

আহত অন্য তিন জন হলেন মো. ফরহাদ, আবু তাহের ও মোহাম্মদ হোসেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের সিসিটি ইয়ার্ডে কাজ শেষে ফেরার সময় একটি ট্রেইলার তাদের চাপা দেয়।

“আহত চারজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন।”

বন্দর থানার এসআই আবু তাহের বলেন, “আমরা ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে মামলা নেয়া হবে।”