২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতালবিরোধী সমাবেশ আওয়ামী লীগের

চট্টগ্রামে জামায়াত ইসলামীর ডাকা রোববারের হরতালে নগরীর ২৩টি স্থানে পয়েন্টে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 09:01 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার দিনভর নগরীর অলঙ্কার মোড়, এ কে খান, বাদামতলী, কর্ণেল হাট, পাহাড়তলী, চেরাগী পাহাড়, দারুল ফজল মার্কেটসহ বিভিন্ন এলাকায় হরতালবিরোধী এসব মিছিল-সমাবেশ হয়।

সকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় চত্বরে হরতালবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল সরকার।

নগর কমিটির আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফর আলী, মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ প্রমুখ।

এই সমাবেশ শেষে যুবলীগ নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল বের করে।

সকালে কৈবল্যধাম মৌচাক চত্বরে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ থেকে নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করারও ঘোষণা দেন বক্তারা।

দুপুরে অলঙ্কার মোড়ে হরতালবিরোধী সমাবেশ করে পাহাড়তলী থানা আওয়ামী লীগ।