২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে নারীর বস্তাবন্দি লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অজ্ঞাত পরিচয় এক নারীর (২৮) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 07:27 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার বিকালে জামপুর ইউনিয়নের পাকুন্ডায় লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের পাশে বস্তার ভেতর এ লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জানান, নিহতের পরনে ছিল ছাপার শাড়ি। অন্য কোথাও তাকে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।