নির্বাচনের মনোনয়নপত্র পৌঁছেছে চট্টগ্রামে
চট্টগ্রামে এসে পৌঁছেছে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র।
রোববার সকালে ঢাকা থেকে মনোয়নপত্রগুলো চট্টগ্রামে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তারা।
জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবছর চট্টগ্রামে মোট ৮০০ টি মনোনয়নপত্র এসে পৌঁছেছে।
চট্টগ্রামের ১৬ টি আসনের জন্য প্রতিটি আসনের বিপরীতে ৫০ টি করে মনোনয়নপত্র বরাদ্দ রাখা হয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিলি করা হবে।
এই সপ্তাহেই দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে।
