২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় স্বর্ণের দোকানে ডাকাতি, গুলিতে নিহত ১

কুমিল্লা শহরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির সময় গুলিতে এক কর্মচারী নিহত হয়েছেন। আহত হন আরেক কর্মচারী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 10:02 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ছাতিপট্টি এলাকায় হাজী জনাব খান জুয়েলার্সে এ হামলায় নিহত কর্মচারীর নাম গোপাল সরকার।

জুয়েলার্সটির মালিক কাবুল খান জানান, জুয়েলার্সের সামনে ৭/৮ জনের এক দল ডাকাত হেলমেট পরে এসে এলাকায় উপর্যুপরি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে।

এ সময় মানুষ এদিক ওদিক দৌড়াতে শুরু করে।

এ সুযোগে ডাকাত দল খান জুয়েলার্সে ঢুকে সব স্বর্ণ লুটে নেয় বলে জানান মালিক কাবুল খান।

দোকানের কর্মচারীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি করলে গোপাল সরকারের বুকে গুলি লাগে।

এ ছাড়াও আহত হন সোহেল নামে আরো এক কর্মচারী।

ডাকাত দল স্বর্ণ লুট করে মাইক্রোবাসে করেই পালিয়ে যায় বলে জানান কাবুল খান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা ঘেরাও করে। তবে কাউকে আটক করতে পারেনি।

কী পরিমাণ স্বর্ণ লুট হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও জানান ওসি।