‘প্রধানমন্ত্রী আর ফোন দেবেন না’
আগামী সংসদ নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রী আর বিরোধীদলীয় নেত্রীকে ফোন দেবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার গোপালগঞ্জে এক অনুষ্ঠানে সেলিম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তা তিনি (বিরোধী নেত্রী) জানেন না।
বিরোধীদলীয় নেত্রী টেলিফোনে কথা বলার সময় প্রধানমন্ত্রীকে সম্মান দেখাননি উল্লেখ করে সেলিম বলেন, সেজন্য প্রধানমন্ত্রী আর রিরোধীদলীয় নেন্ত্রীকে ফোন দেবেন না। এখন বিরোধীদলীয় নেত্রীকেই ফোন দিতে হবে।
শেখ ফজলুল করিম সেলিম
এরপর থেকেই ১৮ দলীয় জোট সরকারের সংলাপে আগ্রহ নেই বলে অভিযোগ করে আসছে। কিন্তু সরকারি দল বলে আসছে- সংলাপের দুয়ার এখনো খোলা রয়েছে। বিরোধীদল চাইলেই সংলাপ করতে তারা প্রস্তুত।
শনিবার বিকালে সেলিম কাশিয়ানী উপজেলার দেবাশুর গ্রামের ৪৮৫টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় দেশের এই পরিস্থিতিতে বিদেশি কূটনীতিকদের সমালোচনাও করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
পুইশুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জালাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পল্লী বিদ্যুতের জিএম মো. হারুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক প্রমুখ বক্তব্য দেন।
