২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালে চবির ভর্তি পরীক্ষা পেছালো

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রোববারের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোসাইন জানান, ওইদিনের কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি-৩’ (চারুকলা) ও ‘বি-৭’ (শিক্ষা ও গবেষণা) ইউনিটের নির্ধারিত পরীক্ষাগুলো আগামী ৩০ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হবে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

রোববার চট্টগ্রামে হরতালের কারণে পরীক্ষাগুলোর তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।

সীতাকুণ্ড ও মিরসরাইয়ে দুর্বৃত্তদের হাতে দুই জামায়াত নেতা নিহত হওয়ার প্রতিবাদে ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম জেলায় রোববার সকাল-সন্ধ্যার এই হরতালের ডাক দেয় জামায়াত।